প্রোলোগ – শহরে দ্বিতীয় লাশ

bishkonya-rohosyo

কলকাতার বুকে শেষ কবে এমন কুয়াশা পড়তে দেখেছে, মনে করতে পারছে না বিক্রম। এক হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না। মনে হচ্ছে, তিনশো বছরের পুরনো তিলোত্তমার মন খুব খারাপ। সে কাউকে দেখা দিতে চায় না।  গ্যারেজ থেকে কাওয়াসাকি বের করতে গিয়েও ওর মনে হল, এমন ঘন, চোখ-না-চলা-কুয়াশা ঠেলে যাওয়ার জন্য বুলেটটাই অ‍াদর্শ। ফলে একেবারে শেষ … Read more

বিক্রমদার গোয়েন্দাগিরি – দ্বিতীয় খণ্ড

Vikramdar Goyendagiri 2

শুধুই ডিটেকটিভ স্টোরি লিখব—এমন ভাবনা নিয়ে আমি লেখালেখি শুরু করিনি। তবে একটা হাড় হিম করা সত্য আমার জানা ছিল—একবার ক্রাইম থ্রিলার লিখতে শুরু করলে, পাঠক আমাকে ওই জঁরের (Genre) লেখক হিসেবেই মনে রাখবে। কিন্তু অপরাধ ও ক্রিমিনাল মাইন্ডের সাইকোলজিক্যাল অ্যানালিসিস আমাকে বরাবরই আকর্ষণ করত। ফলে নব্বইয়ের দশকে দুটো বই লিখি, যেখানে ইনভেস্টিগেটর হিসেবে আত্মপ্রকাশ ঘটে … Read more

বিক্রমদার গোয়েন্দাগিরি – প্রথম খণ্ড

Vikramdar Goyendagiri 1

আজ থেকে বছর ৩৬ আগে, সেটা ১৯৮৯ সালের শেষ, বা ৯০-এর শুরু, যখন বিক্রমদার প্রথম অ্যাডভেঞ্চার – মুখোশের আড়ালে – লিখি, এবং সেটা আজকালের লক্ষীন্দ্র সরকার বই আকারে ছাপে, তখন কষ্মিনকালেও ভাবিনি, ২০২৬ সালে ফের বিক্রমদা ফিরে আসবে তার অন্যান্য সঙ্গী-সাথীদের সঙ্গে নিয়ে। মাঝখানে অনেক কিছু ঘটে গেছে। টানা ২০ বছরের ওপর বাংলাতে কিছু লিখিনি। … Read more

মার্ডার, মিস্ট্রি ও বিক্রমের থ্রিলার ইউনিভার্স নিয়ে দু-একটি কথা

Vikramdar Goyendagiri

শুধুই গোয়েন্দা গল্প লিখব, এমন ভাবনা নিয়ে অ‍ামি লেখালেখি শুরু করিনি। তবে একটা হাড় হিম করা সত্য অ‍ামার জানা ছিল, একবার গোয়েন্দা গল্প লিখতে শুরু করলে, মানুষ অ‍ামাকে গোয়েন্দা গল্পের লেখক হিসেবেই চিনবে বা মনে রাখবে। কিন্তু অপরাধ ও অপরাধীর মনস্তাত্বিক অ্যানালিসিস অ‍ামাকে বরাবরই অ‍াকর্ষণ করত। ফলে এক সময় দুটি বই লিখি যেখানে গোয়েন্দা হিসেবে … Read more

নরকের দরজা – অ‍াগের কথা

noroker dorja

খুন হয়ে গেলেও নিজের অভ্যাসটা কিন্তু বজায় রেখেছেন করুণাপ্রসাদ। তাই না?  বিক্রমের প্রশ্নে খুকখুক করে নিজের স্পেশাল হাসিটা হাসলেন সাসপেন্ডেড ইন্সপেক্টর মতিলাল মিস্ত্রী। বললেন, একদম অ‍ামার মনের কথা বলেছো ভায়া। করুণার সাপ্তাহিক কলামের নাম ছিল নক, মক অ্যান্ড শক। অ‍ার এই সাপ্তাহিক কলামটাই ছিল ওর জনপ্রিয়তার আসল চাবিকাঠি। ১৯৮৬ সালে ফ্রি প্রেস এক্সপ্রেস শুরু হওয়ার … Read more

রক্তমাখা নীল ভিডিও – চ্যাপ্টার থ্রি

রক্তমাখা নীল ভিডিও

দিনের এটা খুব অ‍াশ্চর্য সময়। বাইরে অ‍ালো ফুটব ফুটব করেও ফোটেনি। এতক্ষণে পিটারের চোখ গেল অ‍াকাশের দিকে। ওরে ব্বাস, এত মেঘ। বৃষ্টি নামবে নাকি? লিফটের জন্য ওয়েট করা পোষাল না পিটারের। ও লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে উঠে যখন চার তলায় রাহিদের ফ্ল্যাটের সামনে এল, ততক্ষণে ও হাঁফিয়ে গেছে। ফ্ল্যাটের দরজা অ‍াধ-খোলা। দমবন্ধ হয়ে গেল পিটারের। … Read more

রক্তমাখা নীল ভিডিও – চ্যাপ্টার টু

রক্তমাখা নীল ভিডিও - চ্যাপ্টার টু

গ্রাস ওকে শুরুতেই মূল প্ল্যানটা বলেনি। দুদিন অ‍াগে ওকে ডেকে পাঠিয়েছিল সোনাগাছিতে ওর ডেরায়। বলেছিল, একরাতের জন্য ১৫ লাখ টাকা পেতে কেমন লাগবে রে তোর? তবে একসঙ্গে দুই বোনকেই চাই। হবে? গ্রাসের ডেরায় মদ, মেয়ে অ‍ার মেসিন, এই তিনটে ম-এর অবাধ অ‍ানাগোনা। ফলে টেবিলের ওপর ফেলে রাখা বিদেশি গ্লক পিস্তলটা নিয়ে নাড়াচাড়া করতে করতে পিটার … Read more

রক্তমাখা নীল ভিডিও – চ্যাপ্টার ওয়ান

রক্তমাখা নীল ভিডিও - চ্যাপ্টার টু

খুব জোরে ব্রেক কষে বাইকটা থামাল পিটার। মাথা ঝাঁকিয়ে যতগুলো খিস্তি জানে সেগুলো সব এক-এক করে যার উদ্দেশ্যে প্রয়োগ করল, সে ততক্ষণে রাস্তা পেরিয়ে উল্টোদিকে গিয়ে ঘাড় ঘুরিয়ে পিটারের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে ডেকে উঠেছে, মিয়াও। পিটার হাঁকল হেঁড়ে গলায়, ভাগ শালা, রাস্তা কাটার অ‍ার সময় পেলি না। হারামজাদা, শুয়ার। বেড়ালটা পিটারের রাগকে একটুও ভ্রূক্ষেপ … Read more

রক্তমাখা নীল ভিডিও – অ‍াগের কথা

ফোনটা ফের নিঃশব্দে কেঁপে উঠল। ওটা সাইলেন্ট মোডে রয়েছে। কোনও শব্দই অ‍ার ওর ভাল লাগছে না। সামান্য শব্দেই কেন ও এখন ভয়ে চমকে উঠছে? মেয়েটি ভয়ার্ত চোখে ফোনের দিকে তাকিয়ে থাকে। ফোনটা অ‍াবার কাঁপতে থাকে ও তার অ‍ালো ছিটকে পড়ে অন্ধকার ঘরে। সেই অ‍ালো ওকে ভেতর থেকে হঠাৎ কাঁপিয়ে দিয়ে যায়। মৃত্যুভয়? এত কাছ থেকে … Read more