অনলাইন স্টোর গোয়েন্দা বিক্রম, চিফ ডিটেকটিভ মতিলাল মিস্ত্রী ও জিনিয়াস হ্যাকার পিজির যাবতীয় বড়দের ক্রাইম থ্রিলার এখন পাওয়া যাচ্ছে Notion Book Store -এ। বইগুলো দেখুন →

অফলাইন স্টোর কলেজ স্ট্রিটে সমস্ত বই এখন থেকে পাওয়া যাচ্ছে। বুক ফ্রেন্ড। ৮/১/বি শ্যামাচরণ দে স্ট্রিট, (মিত্র ঘোষের গলি, কফি হাউসের ঠিক পাশে)। ফোন - ৮৭৭৭৪২১১৪২

প্রোলোগ – শহরে দ্বিতীয় লাশ

bishkonya-rohosyo

কলকাতার বুকে শেষ কবে এমন কুয়াশা পড়তে দেখেছে, মনে করতে পারছে না বিক্রম। এক হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না। মনে হচ্ছে, তিনশো বছরের পুরনো তিলোত্তমার মন খুব খারাপ। সে কাউকে দেখা দিতে চায় না।  গ্যারেজ থেকে কাওয়াসাকি বের করতে গিয়েও ওর মনে হল, এমন ঘন, চোখ-না-চলা-কুয়াশা ঠেলে যাওয়ার জন্য বুলেটটাই অ‍াদর্শ। ফলে একেবারে শেষ … Read more

১. তিলজলা লেনের বিভীষিকা

bishkonya-rohosyo

ভোর ৫.১৫ শব্দটা কোথা থেকে আসছে?অ্যালার্ম ক্লক?অ‍াধো-অন্ধকার ঘরে শুয়ে মতিলাল মিস্ত্রী হাতের আন্দাজে স্নুজ বাটনটা খোঁজার চেষ্টা করলেন।কিন্তু কম্বলের ওম ছেড়ে হাতটা বাইরে বের করতেই যেন মন চাইছে না।উফ, কী ঠাণ্ডা রে বাবা? শেষ কবে কলকাতায় এমন ঠাণ্ডা পড়েছে?ভোরের দিকে ঠাণ্ডাটা অ‍ারও জাঁকিয়ে পড়ে।একটু পরেই মতিলাল বুঝলেন, ওটা অ্যালার্ম নয়, ফোনের রিংটোন। স্বপ্নের ভেতর নয়, … Read more

২. খুনীর চ্যালেঞ্জ | বিষকন্যা রহস্য

বিষকন্যা রহস্য

সকাল ৬টা স্পটে যখন ওঁরা পৌঁছলেন, মেয়েটির বডি তখন বস্তা থেকে সবেমাত্র বের করা হয়েছে। মতিলালের চোখে প্রথমেই যেটা ধরা পড়ল, সেটা হল সেই পাটের বস্তাটা। একদম আইডেন্টিক্যাল।  ঠিক এক মাস আগের মার্ডারের ক্ষেত্রেও ঠিক এই ধরনের বস্তা ব্যবহার করা হয়েছিল না?  এই এলাকায় স্বাধীনতার পর থেকেই রুলিং পার্টি আর অপজিশনের মধ্যে পলিটিক্যাল রাইভ্যালরি লেগেই … Read more

৩. চন্দ্রবংশ রহস্য | বিষকন্যা রহস্য

বিষকন্যা রহস্য

সকাল ৯.৩০ রাঘব আর শেখর মতিলালের চেম্বারের বাইরেই ওয়েট করছিল।  কাম ইন বয়েজ, মতিলাল ওদের ভেতরে ডাকলেন। চেম্বারে ঢোকার মুখেই ফোনটা বেজে উঠল।  স্ক্রিনে ভেসে উঠল পিজির নাম।  বিক্রম বলেই রেখেছিল, পিজির কাছে বেশ কিছু ইন্ট্রেস্টিং তথ্য অ‍াছে।  বিক্রমের এই জিনিয়াস হ্যাকার বন্ধুটি এখন বিদেশে। ডেনমার্কে একটি অ‍ার্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ডেটা সেন্টার হচ্ছে, পিজিরই তত্ত্বাবধানে। বিশ্বের … Read more

৫. রক্তাক্ত শয্যা ও হাইব্রিড মার্ডার | বিষকন্যা রহস্য

বিষকন্যা রহস্য

সকাল ৯.৩০ খবরটা যখন এল, মতিলাল তখন সবে কফিতে তৃতীয় চুমুকটা মেরেছেন। আর বিক্রম সোফায় বসে পিজির সঙ্গে কথা বলতে ব্যস্ত। সত্যি কথা বলতে কী, বিক্রমের মনের ভেতর তিলজলা লেনের সেই কুয়াশা তখনো কাটেনি, তার ওপর এই নতুন ধাক্কাটা যে এত তাড়াতাড়ি অ‍াসবে, সেটা ছিল স্বপ্নেরও বাইরে।  এবার আর বাইরের কোনও নির্জন পুকুর বা ঝোপঝাড় … Read more

৬. লাশে চাবুকের দাগ | বিষকন্যা রহস্য

বিষকন্যা রহস্য

সন্ধ্যা ৬.৩০ বাঁচার জন্য এই অ‍ামোদগেঁড়ে শহরের চাই নিত্যনতুন নখড়া। রোজ খুন-জখম-মারামারি হলে, অ‍ার সেই খুনটা যদি হয় চন্দ্রলেখার মত সুন্দরী গৃহবধূ, তাহলে তো সোনায় সোহাগা। তার ওপর চন্দ্রলেখার দুই মেয়ের মৃতদেহ পাওয়া গেছে ঠিক এক মাসের মধ্যে।  পাড়ার রকে রকে, চায়ের দোকানে এখন গসিপের ব্যান্ড বাজছে।  কলকাতার সব পাড়াতেই একটি দুটি ঘনাদা ঠিকই পাওয়া … Read more

৭. সোনাগাছি ও একমুখী ট্রাফিক | বিষকন্যা রহস্য

বিষকন্যা রহস্য

সকাল ৯.৩০ মতিলাল আর বিক্রম চেম্বারে বসে পোস্টমর্টেম রিপোর্ট দুটো খুঁটিয়ে দেখছিলেন। দুই মেয়ের রিপোর্ট হাতে থাকলেও মা চন্দ্রলেখার পূর্ণাঙ্গ রিপোর্ট বিকেলে আসবে। সামনে দাঁড়িয়েছিল শেখর আর রাঘব।  একটু অন্যমনস্কভাবে মতিলাল বললেন, বোসো তোমরা। নতুন কী তথ্য পেলে? শেখর জানাল, স্যার, চন্দ্রলেখা যেদিন মার্ডার হলেন, সেই রাতে বিপ্লব একটা লোকাল মেডিক্যাল স্টোর-এ গিয়েছিল। আমাদের নজরদারি … Read more

৮. রাত কাটানোর অ্যালিবাই | বিষকন্যা রহস্য

বিষকন্যা রহস্য

সকাল ১১.০০ রত্নাকে নিয়ে ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাবে বললেও শেখরের সময় লেগে গেল প্রায় ঘন্টা দেড়েক।  এক তো কলকাতার ট্র্যাফিক, আর তার ওপর শীতকালে মানুষ একটু বেশি রাস্তায় থাকে। নানা ধরনের শোভাযাত্রা, মিছিলের হিড়িকটাও বাড়ে এই সময়। চন্দ্রলেখা এখন অ‍ার নেই ঠিকই, কিন্তু মেয়েদের মৃত্যুতে ওর চরম উদাসীনতার কারণটা কী ছিল? বিক্রম বলছিল, উদাসীনতার পেছনে … Read more

৯. নিষিদ্ধ ইতিহাস | বিষকন্যা রহস্য

বিষকন্যা রহস্য

বিকেল ৪.০০ ভট্টাচার্য প্যালেস তো শুধুমাত্র একটি সুবিশাল অট্টালিকা নয়; ওটা একটা ফেলে আসা সময়ের স্মৃতিস্তম্ভ।  সব প্যালেসেরই দেওয়ালে গাঁথা থাকে অনেক নিষিদ্ধ গাথা।  নিস্তব্ধতা আর গোপনীয়তায় মোড়া সেইসব কাহিনী কদাচিৎ বাইরে বেরিয়ে অ‍াসে।  যতবারই বিক্রম এই বাড়িতে পা রেখেছে, ওর মনে হয়েছে বাড়িটার প্রতিটি ঘর, যা কিনা একটা সময় লোকলস্করে গমগম করত, সেখানে এখন … Read more

১০. ডায়েরির হেঁয়ালি | বিষকন্যা রহস্য

বিষকন্যা রহস্য

বিকেল ৫.১০ এটা ঠিকই যে ভজনলালের জবানবন্দির ওপর ভিত্তি করে অ‍াগাম কিছু অনুমান করা উচিত নয়।  সবথেকে বেশি দরকার, অ‍ারও বেশি তথ্য, প্রমাণ এবং এইসব তথ্যের মধ্যে যুক্ত হয়ে থাকা সম্পর্ক।   অসম্পূর্ণ হলেও একটা বিষয় স্পষ্ট করে দিয়েছিল—ভট্টাচার্য প্যালেস আসলে একটা জ্যান্ত মিউজিয়াম, যেখানে গত দুই দশকের অজস্র নোংরা রহস্য ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। এটা … Read more