অনলাইন স্টোর গোয়েন্দা বিক্রম, চিফ ডিটেকটিভ মতিলাল মিস্ত্রী ও জিনিয়াস হ্যাকার পিজির যাবতীয় বড়দের ক্রাইম থ্রিলার এখন পাওয়া যাচ্ছে Notion Book Store -এ। বইগুলো দেখুন →

অফলাইন স্টোর কলেজ স্ট্রিটে সমস্ত বই এখন থেকে পাওয়া যাচ্ছে। বুক ফ্রেন্ড। ৮/১/বি শ্যামাচরণ দে স্ট্রিট, (মিত্র ঘোষের গলি, কফি হাউসের ঠিক পাশে)। ফোন - ৮৭৭৭৪২১১৪২

নরকের দরজা – অ‍াগের কথা

noroker dorja

খুন হয়ে গেলেও নিজের অভ্যাসটা কিন্তু বজায় রেখেছেন করুণাপ্রসাদ। তাই না?  বিক্রমের প্রশ্নে খুকখুক করে নিজের স্পেশাল হাসিটা হাসলেন সাসপেন্ডেড ইন্সপেক্টর মতিলাল মিস্ত্রী। বললেন, একদম অ‍ামার মনের কথা বলেছো ভায়া। করুণার সাপ্তাহিক কলামের নাম ছিল নক, মক অ্যান্ড শক। অ‍ার এই সাপ্তাহিক কলামটাই ছিল ওর জনপ্রিয়তার আসল চাবিকাঠি। ১৯৮৬ সালে ফ্রি প্রেস এক্সপ্রেস শুরু হওয়ার … Read more

১. অ‍াতঙ্কের কারণ

noroker dorja

পশ্চিমবঙ্গে বর্ষা নামার ঠিক আগে ভ্যাপসা গরম আর আর্দ্রতা মিলে মিশে শরীরে একটা অদ্ভুত চিড়বিড়ানি ধরিয়ে দেয়। হাওয়া নেই, একটা গাছের পাতাও নড়ছে না। বৃষ্টি কবে নামবে, তার কোনও ঠিক নেই। কিন্তু সাতসকালের এই খুনের খবর রীতিমত ঝড় তুলে দিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরে।  মুখ্যমন্ত্রীর ঘরে ঢোকার ঠিক আগে পুলিশ কমিশনার মতিলালের দিকে তাকিয়ে ফিসফিস করে ডাকলেন, … Read more

২. চরম গোপনীয়তা | নরকের দরজা

noroker dorja

মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকতে তিনি দুই উচ্চপদস্থ পুলিশ অফিসারের দিকে একবার তাকিয়ে মুখ নামিয়ে নিলেন। মতিলাল অবশ্য প্রাক্তন হয়ে গেছেন।  শুদ্ধ সান্যাল মাথা না তুলে বললেন, বসুন। তাঁর গলার স্বর বরাবরই গম্ভীর, ব্যক্তিত্বপূর্ণ , কিন্তু কলেজ জীবনের বন্ধুর এই অস্বাভাবিক মৃত্যু সেই গলাকেও কাঁপিয়ে দিল। শুদ্ধ সান্যাল বেশিক্ষণ সময় নষ্ট করেন না। তিনি প্রাক্তন চিফ ডিটেকটিভের … Read more

৪. রহস্যের ঠিকানা সুইনহো লেন | নরকের দরজা

noroker dorja

একটু দেরিতে হলে‍ও অবশেষে বর্ষা নামল কলকাতায়।  অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতই প্রতিবছর দুটি ঋতুর জন্য প্রহর গোনেন মতিলাল। প্রথমটি অবশ্যই বর্ষা, এবং দ্বিতীয়টি শীত।  কলকাতায় এই দুটি ঋতুর মতিগতি অনেকটা সদ্য কৈশোরে পা রাখা বালক, বালিকাদের মত। তারা নিজেরাও জানে না কখন কী করবে।  কতদিন তারা কলকাতায় থাকবে, তাও প্রেডিক্ট করাটা কঠিন। এবার গরমটা বেশ … Read more

৫. নীল মৃত্যু ও লাল কালির হুমকি | নরকের দরজা

noroker dorja

মৃত্যুর হুমকি মতিলাল মিস্ত্রীর কাছে নতুন কিছু নয়।  একজন দক্ষ তদন্তকারীর কেরিয়ারে এমন চিঠি অন্তত একবার আসেই। এমন অনেক চিঠি পেয়েছেন মতিলাল এর অ‍াগে এবং আজও তিনি বহাল তবিয়তে বেঁচে আছেন।  এই চিঠিগুলো আসলে একটা ভালো রিমাইন্ডার যে, জীবনে একটা জিনিসই ধ্রুব, তা হল, মৃত্যু। মৃত্যুর থেকে চিরসত্য কি অ‍ার কিছু জীবনে? গলায় ফাঁস লেগে … Read more