অনলাইন স্টোর গোয়েন্দা বিক্রম, চিফ ডিটেকটিভ মতিলাল মিস্ত্রী ও জিনিয়াস হ্যাকার পিজির যাবতীয় বড়দের ক্রাইম থ্রিলার এখন পাওয়া যাচ্ছে Notion Book Store -এ। বইগুলো দেখুন →

অফলাইন স্টোর কলেজ স্ট্রিটে সমস্ত বই এখন থেকে পাওয়া যাচ্ছে। বুক ফ্রেন্ড। ৮/১/বি শ্যামাচরণ দে স্ট্রিট, (মিত্র ঘোষের গলি, কফি হাউসের ঠিক পাশে)। ফোন - ৮৭৭৭৪২১১৪২

: দ্বিতীয় অধ্যায়: অফ-দ্য-বুকস কল

অ‍াতঙ্কের শেষ প্রহর | চ্যাপ্টার ৫: পাতালে অস্ত্রাগার

তার পরের ঘটনার জন্য অ‍াক্ষরিক অর্থেই রেডি ছিল না বিক্রম ও মতিলাল।  ভয়ংকর শব্দে বাতাসটা যেন ফালাফালা হয়ে গেল। ৭.৬২ এমএম রাউন্ডের একটা কান-ফাটানো স্ট্যাকাটো গর্জন ভারী কাঠের ক্রেটগুলোকে যেন চিবিয়ে খেতে লাগল অ‍ার চারদিকে তার অভিঘাতে স্প্লিন্টারগুলো ছিটকে এল ঠিক জ্যাগেড শ্রাপনেলের মতো। এইসব মুহূর্তে চিন্তা করার সময়টুকুও পাওয়া যায় না। কথায় বলে চিন্তার … Read more

রক্তমাখা রক্তমাখা নীল ভিডিও | সঞ্জীব সিনহা | চ্যাপ্টার ৯

রক্তমাখা নীল ভিডিও - ৯

আমি কি পিজির সঙ্গে কথা বলতে পারি? ওপাশ থেকে খুব মার্জিত, সুরেলা একটা নারী কণ্ঠ ভেসে এল।  হ্যাঁ, বলছি।  আমার বস আপনার সঙ্গে কথা বলতে চান। প্লিজ একটু হোল্ড করবেন?  মেয়েটির গলার স্বরটা পিজির বেশ লাগল। মিষ্টি, একটা সুর আছে। এই মেঘলা, মনমরা সকালে এমন গলা শুনতে কার না ভালো লাগে?  বাইরে একনাগাড়ে ঝিরঝির বৃষ্টি … Read more

চ্যাপ্টার ৪: ঘাটের মড়ার না শোনা কথা | অ‍াতঙ্কের শেষ প্রহর

উত্তরপ্রদেশের আকাশ চিরে কার্গো প্লেনটা একটা খসে পড়া ইটের মতো সোজা নিচে নেমে এল।  লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্টের টারম্যাকে একটা ভায়োলেন্ট, হাড়-কাঁপানো আওয়াজ করে ল্যান্ড করার সময় মনে হল কিছু একটা নামল বটে। ফ্রিজিং, আনপ্রেসারাইজড কার্গো হোল্ডের ভেতর, এক্সপোর্ট-কোয়ালিটির দার্জিলিং চায়ের দুটো বিশাল কাঠের ক্রেটের মাঝখানে একদম সোজা হয়ে বসে ছিলেন চিফ ডিটেকটিভ মতিলাল মিস্ত্রী। … Read more

চ্যাপ্টার ৩: হাতে সময় কম

এসএসকেএম হসপিটালের ওয়ার্ডের দেওয়ালে নিয়ন ঘড়িটা একটা টক্সিক, সিকলি গ্রিন আলো ছড়াচ্ছে।  রাত ৩:১৪। বাইরে কলকাতার বৃষ্টি এখন রীতিমতো একটা মনসুন তাণ্ডবে পরিণত হয়েছে। জানলার লোহার গরাদে জলের ছাট আছড়ে পড়ছে ঠিক যেন হাজারটা রাগী নখ সমানে আঁচড় কাটছে ভেতরেও তাণ্ডব না চালাতে পারার ক্রুদ্ধ হতাশায়। মেটাল বেডটার পায়ের কাছে দাঁড়িয়ে আছেন মতিলাল মিস্ত্রী। হাতে … Read more

চ্যাপ্টার ২: দ্য ডিজিটাল ব্রেকথ্রু

অ_াতঙ্কের শেষ প্রহর

দুদিকের দুটো ‍ওয়াইপার জল টানতে টানতে ক্লান্ত হয়ে গেছে। বৃষ্টিটা বেশ জাঁকিয়ে এল। রাতের কলকাতায় এমনিতেই গাড়িঘোড়া কম। এই বৃষ্টিতে তো রাস্তাঘাট একেবারেই শুনশান। রাস্তার কুকুরগুলোও কোথাও একটা লুকিয়ে পড়েছে।  মতিলালের আনমার্কড এসইউভি-র উইন্ডশিল্ডে তখন উন্মাদ মৌমাছির ঝাঁকের মতো আছড়ে পড়ছে বৃষ্টির জল। কেবিনের ভেতরটা জাস্ট ফ্রিজিং।  এসির টেম্পারেচার আঠারো ডিগ্রিতে সেট করে রাখতে ভালোবাসেন … Read more

চ্যাপ্টার ১: দ্য রেড লাইট সিক্রেট

বিক্রমের ঘুম এমনিতেই খুব পাতলা। ফলে মোবাইলটা সাইলেন্ট মোডে থাকলে‍ও বেডসাইড টেবিলে ভাইব্রেশন শুরু হতেই ওর ঘুম ভেঙে গেল। স্ক্রিনে ভাসছে মতিলাল মিস্ত্রীর নাম।  বিক্রম চাপা গলায় বলল, বলুন মতিবাবু, কী সংবাদ। ভায়া, একবার অ‍াসতে পারবে নাকি? মতিলালের গলা শুনে মনে হতে পারে, এত রাতে কোনও একটা মজার কথা বলার জন্য উনি ফোন করেছেন। কোথায় … Read more

চ্যাপ্টার এইট – রক্তমাখা নীল ভিডিও

রবিবার, সকাল ১১.১৯, মুম্বাই নাঃ, ডায়ানা ঘুণাক্ষরেও কিছু সন্দেহ করেনি।  ওর নিজের জগতের বাইরে মাত্র দুটি ব্যাপারেই ওর অ‍াগ্রহ রয়েছে। একটা হল সোসাইটির গসিপ, অ‍ারেকটি হল একাকী বিবাহিত পুরুষ। বিভিন্ন পার্টিতে ডায়ানা ঘুরে বেড়ায় সরু চোখ করে। ও শিকার খোঁজে। কোনও টেবিলে মদ নিয়ে একাকী পুরুষ বসে থাকতে দেখলে ও অ‍াশেপাশে রাউন্ড মারতে শুরু করে, … Read more

রক্তমাখা নীল ভিডিও – চ্যাপ্টার সেভেন 

রবিবার, সকাল ৭.৩২, কলকাতা জায়গাটার চেহারাটা এখন সব মিলিয়ে বেশ সকরুণ। ভয়ার্ত। অনেকটা ভ্যান গখের সেই চিৎকার করার ছবিটার মত। ছেলেগুলো গুলি চালিয়ে সব ঘুলিয়ে দেওয়ার পর থেকেই গত পনেরো মিনিট ধরে সমানে বৃষ্টি চলছে। যেন আকাশ ফুটো হয়ে গেছে। রক্ত ধুয়ে যাচ্ছে। ধুয়ে যাচ্ছে গ্রাসের এতদিনের রক্তাক্ত অত্যাচারের ইতিহাস। কালো মেঘের দল এসে শহরের … Read more

রক্তমাখা নীল ভিডিও – চ্যাপ্টার সিক্স

রক্তমাখা নীল ভিডিও - চ্যাপ্টার সিক্স

রবিবার, সকাল ৭.০৯, কলকাতা ঘণ্টাখানেক আগের কথা।  খারাপ খবরটা সবে গ্রাসের কানে এসে পৌঁছেছে।  ওর ছেলেরা কাজ হাসিল করেছে ঠিকই, কিন্তু পুরোটা নয়।  রাহি আর পিটার খতম। কিন্তু যমজ বোনদের অন্যজন, রাহেলা—সে বিলকুল হাওয়া।  মাঝরাতেই সে নাকি কলকাতা ছেড়েছে।  কাণাঘুষোয় গ্রাস শুনেছে, রাহেলার জন্য দিল্লির কোন মিনিস্টারের ছেলে পাগল।  তাহলে এখন সে কোথায়? দিল্লি?  দিল্লি … Read more

রক্তমাখা নীল ভিডিও – চ্যাপ্টার ফাইভ

রবিবার, সকাল ৬.৩০, ইয়েলাগিরি সকাল থেকেই মেঘলা। শুরু হয়েছে ঝিরঝির বৃষ্টি। চারদিকে পাহাড়। সবুজ গাছে ঢাকা। ওইসব গাছপালার ফাঁকেই বেশ কিছু সৌখিন বাড়িঘর রয়েছে। যেগুলো চট করে চোখে পড়ে না। বাড়িঘরের মালিকেরা এখানে ছুটি কাটাতে অ‍াসেন বটে তবে বেশিদিন থাকতে পারেন না। এখানকার অসহ্য নিস্তব্ধতা কি বুকের ওপর চাপ হয়ে বসে? হয়ত তাই। শহর চেন্নাই … Read more