অনলাইন স্টোর গোয়েন্দা বিক্রম, চিফ ডিটেকটিভ মতিলাল মিস্ত্রী ও জিনিয়াস হ্যাকার পিজির যাবতীয় বড়দের ক্রাইম থ্রিলার এখন পাওয়া যাচ্ছে Notion Book Store -এ। বইগুলো দেখুন →

অফলাইন স্টোর কলেজ স্ট্রিটে সমস্ত বই এখন থেকে পাওয়া যাচ্ছে। বুক ফ্রেন্ড। ৮/১/বি শ্যামাচরণ দে স্ট্রিট, (মিত্র ঘোষের গলি, কফি হাউসের ঠিক পাশে)। ফোন - ৮৭৭৭৪২১১৪২

চ্যাপ্টার ১: দ্য রেড লাইট সিক্রেট

বিক্রমের ঘুম এমনিতেই খুব পাতলা। ফলে মোবাইলটা সাইলেন্ট মোডে থাকলে‍ও বেডসাইড টেবিলে ভাইব্রেশন শুরু হতেই ওর ঘুম ভেঙে গেল। স্ক্রিনে ভাসছে মতিলাল মিস্ত্রীর নাম।  বিক্রম চাপা গলায় বলল, বলুন মতিবাবু, কী সংবাদ। ভায়া, একবার অ‍াসতে পারবে নাকি? মতিলালের গলা শুনে মনে হতে পারে, এত রাতে কোনও একটা মজার কথা বলার জন্য উনি ফোন করেছেন। কোথায় … Read more

চ্যাপ্টার ২: দ্য ডিজিটাল ব্রেকথ্রু

অ_াতঙ্কের শেষ প্রহর

দুদিকের দুটো ‍ওয়াইপার জল টানতে টানতে ক্লান্ত হয়ে গেছে। বৃষ্টিটা বেশ জাঁকিয়ে এল। রাতের কলকাতায় এমনিতেই গাড়িঘোড়া কম। এই বৃষ্টিতে তো রাস্তাঘাট একেবারেই শুনশান। রাস্তার কুকুরগুলোও কোথাও একটা লুকিয়ে পড়েছে।  মতিলালের আনমার্কড এসইউভি-র উইন্ডশিল্ডে তখন উন্মাদ মৌমাছির ঝাঁকের মতো আছড়ে পড়ছে বৃষ্টির জল। কেবিনের ভেতরটা জাস্ট ফ্রিজিং।  এসির টেম্পারেচার আঠারো ডিগ্রিতে সেট করে রাখতে ভালোবাসেন … Read more

চ্যাপ্টার ৩: হাতে সময় কম

এসএসকেএম হসপিটালের ওয়ার্ডের দেওয়ালে নিয়ন ঘড়িটা একটা টক্সিক, সিকলি গ্রিন আলো ছড়াচ্ছে।  রাত ৩:১৪। বাইরে কলকাতার বৃষ্টি এখন রীতিমতো একটা মনসুন তাণ্ডবে পরিণত হয়েছে। জানলার লোহার গরাদে জলের ছাট আছড়ে পড়ছে ঠিক যেন হাজারটা রাগী নখ সমানে আঁচড় কাটছে ভেতরেও তাণ্ডব না চালাতে পারার ক্রুদ্ধ হতাশায়। মেটাল বেডটার পায়ের কাছে দাঁড়িয়ে আছেন মতিলাল মিস্ত্রী। হাতে … Read more

চ্যাপ্টার ৪: ঘাটের মড়ার না শোনা কথা | অ‍াতঙ্কের শেষ প্রহর

উত্তরপ্রদেশের আকাশ চিরে কার্গো প্লেনটা একটা খসে পড়া ইটের মতো সোজা নিচে নেমে এল।  লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্টের টারম্যাকে একটা ভায়োলেন্ট, হাড়-কাঁপানো আওয়াজ করে ল্যান্ড করার সময় মনে হল কিছু একটা নামল বটে। ফ্রিজিং, আনপ্রেসারাইজড কার্গো হোল্ডের ভেতর, এক্সপোর্ট-কোয়ালিটির দার্জিলিং চায়ের দুটো বিশাল কাঠের ক্রেটের মাঝখানে একদম সোজা হয়ে বসে ছিলেন চিফ ডিটেকটিভ মতিলাল মিস্ত্রী। … Read more

অ‍াতঙ্কের শেষ প্রহর | চ্যাপ্টার ৫: পাতালে অস্ত্রাগার

তার পরের ঘটনার জন্য অ‍াক্ষরিক অর্থেই রেডি ছিল না বিক্রম ও মতিলাল।  ভয়ংকর শব্দে বাতাসটা যেন ফালাফালা হয়ে গেল। ৭.৬২ এমএম রাউন্ডের একটা কান-ফাটানো স্ট্যাকাটো গর্জন ভারী কাঠের ক্রেটগুলোকে যেন চিবিয়ে খেতে লাগল অ‍ার চারদিকে তার অভিঘাতে স্প্লিন্টারগুলো ছিটকে এল ঠিক জ্যাগেড শ্রাপনেলের মতো। এইসব মুহূর্তে চিন্তা করার সময়টুকুও পাওয়া যায় না। কথায় বলে চিন্তার … Read more

চ্যাপ্টার ৬: ভোপালি ভেলকি | অ‍াতঙ্কের শেষ প্রহর

atonker sesh prohor

বারাণসীর শ্মশানের ধোঁয়া আর চিতার গন্ধ পেছনে ফেলে ওরা যখন ভোপালের রাজা ভোজ এয়ারপোর্টে নামল, তখন সকালের রোদ লেকের শহরের ওপর একটা রূপোলি চাদর বিছিয়ে দিয়েছে।  বারাণসী যদি হয় তিন কী চার হাজার বছরের পুরনো এক সভ্যতা, তবে ভোপাল তার পাশে একটি অ‍াধুনিক সুশৃঙ্খল নবাবী মেজাজের অদ্ভুত ফিউশন। একপাশে এশিয়ার অন্যতম বড় মসজিদ তাজ-উল-মাসাজিদ, অন্যপাশে … Read more

চ্যাপ্টার ৭: দ্য ভোপাল চেজ | অ‍াতঙ্কের শেষ প্রহর

atonker sesh prohor

দুপুর এখনও হয়নি, কিন্তু রোদটা আক্ষরিক অর্থেই জানান দিচ্ছে। গরম তো রয়েছেই, তার সঙ্গে যোগ হয়েছে মারাত্মক হিউমিডিটি। চারপাশের গোলকধাঁধার মতো গলিগুলোর ওপর একটা রোদ অ‍াছড়ে পড়লেও চারপাশের বড় বড় বাড়িগুলো ছায়া দিচ্ছে, ফলে মানুষের ভিড় এখন ছায়াময়। সবাই ছায়া দিয়েই হাঁটতে চায়। ভোপালের গরম হাওয়ার সঙ্গে মিশে যাচ্ছে একদিকে ভাজা জিরের গন্ধ, তো অন্যদিক … Read more