অনলাইন স্টোর গোয়েন্দা বিক্রম, চিফ ডিটেকটিভ মতিলাল মিস্ত্রী ও জিনিয়াস হ্যাকার পিজির যাবতীয় বড়দের ক্রাইম থ্রিলার এখন পাওয়া যাচ্ছে Notion Book Store -এ। বইগুলো দেখুন →

অফলাইন স্টোর কলেজ স্ট্রিটে সমস্ত বই এখন থেকে পাওয়া যাচ্ছে। বুক ফ্রেন্ড। ৮/১/বি শ্যামাচরণ দে স্ট্রিট, (মিত্র ঘোষের গলি, কফি হাউসের ঠিক পাশে)। ফোন - ৮৭৭৭৪২১১৪২

চ্যাপ্টার ইলেভেন | রক্তমাখা নীল ভিডিও

রক্তমাখা নীল ভিডিও

রবিবার, দুপুর ১২.১৪, মুম্বাই সারিকা কনফিউজড। টোটাল কনফিউশন। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে।  কিন্তু এটাই সত্যি। এই সূর্য, চন্দ্র, গ্রহ-তারা, মার্স, জুপিটারের থেকেও সত্যি। সত্যি কথা বলতে কী, এর থেকে বড় সত্যি অ‍ার কিছু হয় না। সরব মেহতা তার কাছে ক্ষমা চেয়েছে।  তাও আবার যেনতেন ভাবে নয়, একেবারে ধুলোয় গড়াগড়ি খেয়ে, ওর পায়ে … Read more

চ্যাপ্টার টুয়েলভ | রক্তমাখা নীল ভিডিও

nil video

রবিবার, দুপুর ১২.১৪, মুম্বাই মেসেজ ঢোকার শব্দ। টিং!  আন্ধেরি সাবওয়ে স্টেশনের কাছে দাঁড়িয়ে ছিল সারিকা।  থাইয়ের কাছে মোবাইলে ভাইব্রেশন হতেই চমকে উঠল। সরব? সরব পাঠাল?  মেসেজটা চেক করার মতো এনার্জিও যেন আর অবশিষ্ট নেই।  টেনশন আর এক্সাইটমেন্টে শরীরটা কেমন অবশ লাগছে। সারিকা ওর স্কিন-টাইট জিন্সের পকেট থেকে স্মার্টফোনটা বের করার চেষ্টা করল। জিন্সটা এতটাই টাইট … Read more

১১. শ্বাসরোধ ও পাঁচ মাসের ভ্রূণ | বিষকন্যা রহস্য

বিষকন্যা রহস্য

সকাল ৯.০০ গতরাতে ভট্টাচার্য প্যালেস থেকে বেরতে বেরতে রাত গড়িয়ে গিয়েছিল।  অতবড় একটি বাড়িকে এখন যেন জেলখানার মত লাগে।  বিক্রম ও মতিলালকে গেট পর্যন্ত ছাড়তে এসেছিল বিপ্লব ও ভজন।  বিপ্লব একবার মতিলালকে বলার চেষ্টা করেছিল, স্যার অ‍ামরা দুজনেই নির্দােষ।  মতিলাল তাঁর সেই খুকখুকে হাসিটা দিয়ে বলেছিলেন, কে দােষী, কে নির্দােষ, তা তো বাপু ঠিক করবে … Read more

চ্যাপ্টার ৬: ভোপালি ভেলকি | অ‍াতঙ্কের শেষ প্রহর

atonker sesh prohor

বারাণসীর শ্মশানের ধোঁয়া আর চিতার গন্ধ পেছনে ফেলে ওরা যখন ভোপালের রাজা ভোজ এয়ারপোর্টে নামল, তখন সকালের রোদ লেকের শহরের ওপর একটা রূপোলি চাদর বিছিয়ে দিয়েছে।  বারাণসী যদি হয় তিন কী চার হাজার বছরের পুরনো এক সভ্যতা, তবে ভোপাল তার পাশে একটি অ‍াধুনিক সুশৃঙ্খল নবাবী মেজাজের অদ্ভুত ফিউশন। একপাশে এশিয়ার অন্যতম বড় মসজিদ তাজ-উল-মাসাজিদ, অন্যপাশে … Read more

৩. প্রোফাইলারের এন্ট্রি | রেড করিডর স্নাইপার

red-corridor-sniper

পার্ক স্ট্রিটের স্টাডি রুমে ভারী ওক কাঠের দরজাটা মল্লিকার পিছনে সশব্দে বন্ধ হলো নিজে থেকেই।  মতিলাল মিস্ত্রীর অ‍াপাত নিস্তব্ধ স্যাংচুয়ারিতে ওই ক্লিক শব্দটা বড্ড বেশি জোরালো শোনায়। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল মল্লিকা।  মতিলাল বুঝলেন, চোখ দিয়ে পুরো ঘরের ডাইনামিকসটা ক্যালকুলেট করে নিচ্ছে। মতিলাল এটা‍ও বুঝলেন, মল্লিকা এমন একজন মহিলা যে নিজের শারীরিক উপস্থিতিকে … Read more

৪. দ্য ফিজিক্স অফ ডেথ | রেড করিডর স্নাইপার

red-corridor-sniper

চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরেও মল্লিকার দামি পারফিউমের হালকা গন্ধটা তখনও স্টাডি রুমে ভাসছে। মতিলাল মিস্ত্রীর ১৮ ডিগ্রি টেম্পারেচারে সেট করা বরফঠাণ্ডা স্যাংচুয়ারির স্টেরাইল, ওজোন-মেশানো বাতাসের সাথে গন্ধটা বড্ড বেমানান। যে ফাঁকা সেগুন কাঠের চেয়ারটায় মল্লিকা বসেছিল, সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন মতিলাল, মুচকি হেসে উঠলেন।  যে কাগজের কাপের গরম জলটুকু ছোঁয়নি মল্লিকা, সেটা তুলে নিয়ে … Read more

চ্যাপ্টার ৭: দ্য ভোপাল চেজ | অ‍াতঙ্কের শেষ প্রহর

atonker sesh prohor

দুপুর এখনও হয়নি, কিন্তু রোদটা আক্ষরিক অর্থেই জানান দিচ্ছে। গরম তো রয়েছেই, তার সঙ্গে যোগ হয়েছে মারাত্মক হিউমিডিটি। চারপাশের গোলকধাঁধার মতো গলিগুলোর ওপর একটা রোদ অ‍াছড়ে পড়লেও চারপাশের বড় বড় বাড়িগুলো ছায়া দিচ্ছে, ফলে মানুষের ভিড় এখন ছায়াময়। সবাই ছায়া দিয়েই হাঁটতে চায়। ভোপালের গরম হাওয়ার সঙ্গে মিশে যাচ্ছে একদিকে ভাজা জিরের গন্ধ, তো অন্যদিক … Read more