অনলাইন স্টোর গোয়েন্দা বিক্রম, চিফ ডিটেকটিভ মতিলাল মিস্ত্রী ও জিনিয়াস হ্যাকার পিজির যাবতীয় বড়দের ক্রাইম থ্রিলার এখন পাওয়া যাচ্ছে Notion Book Store -এ। বইগুলো দেখুন →

অফলাইন স্টোর কলেজ স্ট্রিটে সমস্ত বই এখন থেকে পাওয়া যাচ্ছে। বুক ফ্রেন্ড। ৮/১/বি শ্যামাচরণ দে স্ট্রিট, (মিত্র ঘোষের গলি, কফি হাউসের ঠিক পাশে)। ফোন - ৮৭৭৭৪২১১৪২

১. মাঝরাতের ফোন | রেড করিডর স্নাইপার

red-corridor-sniper

কান পাতলে বাইরে থেকে একটা দুটো গাড়ির চলে যাওয়ার শব্দ শুধু শোনা যায়। কথায় বলে, কলকাতার রাস্তা কখনও ঘুমোয় না।  ঠিক এই মুহূর্তে চোখে ঘুম নেই অ‍ারও তিনটি মানুষের। পার্ক স্ট্রিটে চিফ ডিটেকটিভ মতিলাল মিস্ত্রীর বাংলোতে কিছুক্ষণ অ‍াগেই প্রাগৈতিহাসিক কাঠের ঘড়িটি ঢং ঢং করে বারোবার বেজেছে। তার গম্ভীর সুর ছড়িয়ে গেছে গোটা বাড়ি জুড়ে। বাইরে … Read more

২. পিকচারে মল্লিকার প্রবেশ | রেড করিডর স্নাইপার

red-corridor-sniper

সকাল ছ’টা।  বাইরে কলকাতার ধোঁয়াশা মাখা ফ্যাকাশে ভোর। কিন্তু পার্ক স্ট্রিটে মতিলাল মিস্ত্রীর স্টাডি রুমে একমাত্র আলো বলতে দেওয়ালের প্রকাণ্ড ডিজিটাল মনিটর আর পিজির লিনাক্স ল্যাপটপ। কোণার টেলিভিশনটা মিউট করা, কিন্তু ন্যাশনাল নিউজ চ্যানেলগুলোর ফ্ল্যাশিং রেড ব্যানারগুলোই যা বলার বলে দিচ্ছে। ব্রেকিং নিউজ: ছত্তিশগড়ে অ‍াততায়ীর গুলিতে নিহত সাংবাদিক গুলমোহর গুছাইত। রেড করিডোর স্নাইপার স্ট্রাইকস এগেইন। … Read more

৩. প্রোফাইলারের এন্ট্রি | রেড করিডর স্নাইপার

red-corridor-sniper

পার্ক স্ট্রিটের স্টাডি রুমে ভারী ওক কাঠের দরজাটা মল্লিকার পিছনে সশব্দে বন্ধ হলো নিজে থেকেই।  মতিলাল মিস্ত্রীর অ‍াপাত নিস্তব্ধ স্যাংচুয়ারিতে ওই ক্লিক শব্দটা বড্ড বেশি জোরালো শোনায়। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল মল্লিকা।  মতিলাল বুঝলেন, চোখ দিয়ে পুরো ঘরের ডাইনামিকসটা ক্যালকুলেট করে নিচ্ছে। মতিলাল এটা‍ও বুঝলেন, মল্লিকা এমন একজন মহিলা যে নিজের শারীরিক উপস্থিতিকে … Read more

৪. দ্য ফিজিক্স অফ ডেথ | রেড করিডর স্নাইপার

red-corridor-sniper

চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরেও মল্লিকার দামি পারফিউমের হালকা গন্ধটা তখনও স্টাডি রুমে ভাসছে। মতিলাল মিস্ত্রীর ১৮ ডিগ্রি টেম্পারেচারে সেট করা বরফঠাণ্ডা স্যাংচুয়ারির স্টেরাইল, ওজোন-মেশানো বাতাসের সাথে গন্ধটা বড্ড বেমানান। যে ফাঁকা সেগুন কাঠের চেয়ারটায় মল্লিকা বসেছিল, সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন মতিলাল, মুচকি হেসে উঠলেন।  যে কাগজের কাপের গরম জলটুকু ছোঁয়নি মল্লিকা, সেটা তুলে নিয়ে … Read more

৫. অন্ধকারের কণ্ঠস্বর | রেড করিডোর স্নাইপার

red-corridor-sniper

কলকাতায় সল্টলেকের বিলাসবহুল অ্যাপার্টমেন্টটা চাঁদের নরম রূপোলি আলোয় ভাসছে।  রাত তিনটে।  হলের ওপাশে মাস্টার বেডরুমে ঘুমিয়ে অ‍াছেন অনীক সেনের স্ত্রী। পাশের ঘরে অনীকের দুই ছোট্ট মেয়েও হয়ত পাড়ি দিয়েছে কোনও মিস্টি স্বপ্নের দেশে। চোখে ঘুম নেই একমাত্র অনীকের। অনীকের স্ত্রী, তার দুই ছোট্ট মেয়ে ও পাড়া প্রতিবেশী জানে তাদের বাবা একজন পরিশ্রমী সিভিল কনট্রাক্টর। চুপচাপ … Read more

৬. ডিজিটাল ক্রসহেয়ার্স | রেড করিডর স্নাইপার

মতিলাল মিস্ত্রীর স্টাডি রুমের দেওয়াল-জোড়া মনিটরটা মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করা।  স্ক্রিনে দুটো সম্পূর্ণ আলাদা অশরীরির ডেটা জ্বলজ্বল করছে।  বাঁদিকে, সাসপেক্ট এ: তেলেঙ্গানার সেই ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত প্রাক্তন মিলিটারি কনট্রাক্টর।  ডানদিকে, সাসপেক্ট বি: ছত্তিশগড়ের পরিত্যক্ত মাইকা কোয়ারির সাথে জুড়ে থাকা একটা সম্পূর্ণ পরিচয়হীন একটি আইপি (IP) অ্যাড্রেস। মতিলাল তার পরবর্তী নির্দেশ দেওয়ার আগেই, ডেস্কের … Read more

৭. বিভ্রান্তির খেলা | র‍েড করিডর স্নাইপার

red-corridor-sniper

দেওয়াল-জোড়া মনিটরে লাল মার্কারটা দপদপ করছে। বিশ্বাসঘাতকতার একটা ডিজিটাল সংকেত যেন অ‍ালো ফেলছে খোদ পুলিশ হেডকোয়ার্টার্সের ওপর। কনকনে ঠান্ডা সার্ভার রুমে হাত গুটিয়ে বসে নেই পিজি। মেকানিকাল কি বোর্ডে ওর অ‍াঙুল উড়ছে ঝড়ের গতিতে। নিস্তব্ধতাটা একটা ধনুকের ছিলার মতো টানটান। বিক্রমের চোখ স্ক্রিনের ওপর স্থির। এক্স-কম্যান্ডোর মস্তিষ্ক অলরেডি ক্যালকুলেট করতে শুরু করেছিল, কত দ্রুত সে … Read more